Rajshahi University Admission Circular 2025-2026 | ru.ac.bd admission
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬ – Rajshahi University Admission Circular 2025-26 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি আবেদনের অনলাইন প্রক্রিয়া আজ (২০ নভেম্বর) দুপুর ১২টা থেকে শুরু করবে। আবেদন চলবে ৭ ডিসেম্বর রাত ১১:৫৯ পর্যন্ত। কোনো ধরনের লিখিত বা অফলাইন আবেদন গ্রহণ করা হবে না বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরাঞ্চলের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান এই ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়টি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এতে ১২টি অনুষদ, ৫৯টি বিভাগ ও ২টি ইনস্টিটিউট রয়েছে।
২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে – A (মানবিক), B (বাণিজ্য), এবং C (বিজ্ঞান)। ভর্তির পুরো প্রক্রিয়া পরিচালিত হবে admission.ru.ac.bd ওয়েবসাইটের মাধ্যমে। এখানে আপনি আবেদনের সময়সূচী, যোগ্যতা, ফি, সিট সংখ্যা, সাবজেক্ট চয়েস, পরীক্ষার ধরন, প্রবেশপত্র, রেজাল্টসহ সকল তথ্য পাবেন।
Rajshahi University Admission Circular 2025-26 | রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬
Information |
Details |
Application Start Date |
20-Nov-2025 (12:01 PM) |
Application Deadline |
07-Dec-2025 (11:59 PM) |
Application Fees |
A Unit: 1320 BDTB Unit: 1100 BDTC Unit: 1320 BDT |
Exam Type |
MCQ |
Exam Duration |
1 Hour |
Total Questions |
80 |
Negative Marking |
0.25 per wrong answer |
Minimum Pass Marks |
40 |
Apply Link |
admission.ru.ac.bd |
Photo Requirements |
300×400px, JPG, max 100KB, white background |
Quota Document Upload |
Max 1 MB (Single JPG/PDF) |
Question Paper Language |
Bangla / English |
- ভর্তি পরীক্ষায় জিপিএ থেকে অতিরিক্ত কোনো নাম্বার যোগ হবে না।
- সেকেন্ড টাইমারদের জন্য কোনো নম্বর কাটা হবে না।
- পরীক্ষাটি হবে সম্পূর্ণ MCQ ভিত্তিক
- বিষয়ভিত্তিক পাসের বাধ্যবাধকতা নেই।
- এবার সিলেকশন প্রক্রিয়া থাকবে না।


RU Admission Circular 2026 (Tentative)
| Date | Unit |
| ১৬ জানুয়ারি ২০২৬ | C ইউনিট |
| ১৭ জানুয়ারি ২০২৬ | A ইউনিট |
| ২৪ জানুয়ারি ২০২৬ | B ইউনিট |
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি। নিচে আমরা ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তির বিস্তারিত এখানে দেয়া হএছেঃ
Eligibility Criteria – আবেদনের যোগ্যতা
রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৫-এর জন্য শিক্ষার্থীদের নিম্নলিখিত যোগ্যতা পূরণ করতে হবে:
| গ্রুপ | ন্যূনতম জিপিএ (এসএসসি + এইচএসসি) | অতিরিক্ত শর্ত |
| বিজ্ঞান | মোট ৮.০০, প্রতিটিতে ন্যূনতম ৩.৫০ | এসএসসি (২০১৯-২০২২), এইচএসসি (২০২৩-২০২৪) |
| মানবিক | মোট ৭.০০, প্রতিটিতে ন্যূনতম ৩.০০ | এসএসসি (২০১৯-২০২২), এইচএসসি (২০২৩-২০২৪) |
| বাণিজ্য | মোট ৭.৫০, প্রতিটিতে ন্যূনতম ৩.৫০ | এসএসসি (২০১৯-২০২২), এইচএসসি (২০২৩-২০২৪) |
GCE O/A লেভেল বা সমমানের শিক্ষার্থীদের এইচএসসি সমতুল্য কমিটির অনুমোদন প্রয়োজন। বিশেষ কোটার জন্য আলাদা শর্ত প্রযোজ্য। বিস্তারিত জানতে প্রসপেক্টাস দেখুন।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্যের জন্য আরও দেখুন –
- DU Admission Circular-ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৫-২০২৬ (Online Application)
- Jagannath University Admission Circular 2025-26 (JnU) – জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- HSTU Admission 2026 – ভর্তি পরীক্ষা,আবেদন ও আসন সংখ্যা (hstu.ac.bd)
- Khulna University Admission Circular 2025-26 – KU আবেদন ৭ নভেম্বর থেকে শুরু
- Jahangirnagar University Admission Circular 2025-2026
- 7 College Admission Circular 2025 – collegeadmission.eis.du.ac.bd
Application Process – আবেদন প্রক্রিয়া (6 Steps for Apply)
১. অনলাইন রেজিস্ট্রেশন ও মোবাইল ভেরিফিকেশন
প্রথমেই অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে গিয়ে “Register” বাটনে ক্লিক করুন। এরপর আপনার এইচএসসি/সমমান ও এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের বছর প্রবেশ করান। ক্যাপচা যাচাই করে “Submit” চাপুন।
তথ্য সঠিক থাকলে আপনার বা অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে। “Send OTP” ক্লিক করলে একটি OTP (One-Time Password) পাবেন। কোডটি প্রবেশ করালেই রেজিস্ট্রেশন সম্পন্ন হবে এবং ইউজারনেম ও পাসওয়ার্ড আপনার মোবাইলে পাঠানো হবে।
- একটি মোবাইল নম্বর একাধিক আবেদনকারীর জন্য ব্যবহার করা যাবে না
- ভর্তি-সংক্রান্ত সব নোটিশ এই নম্বরেই পাঠানো হবে
২. ছবি আপলোড: কঠোর নিয়ম মানতে হবে
সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, যার বৈশিষ্ট্য:
- সাইজ: ৩০০×৪০০ পিক্সেল
- ব্যাকগ্রাউন্ড: সাদা (অবশ্যই স্টুডিও কোয়ালিটি)
- ফরম্যাট: JPG
- সর্বোচ্চ সাইজ: ১০০ KB
সতর্কতা: স্কুল-কলেজ ইউনিফর্ম, প্রাকৃতিক পটভূমি বা কোনো ধরনের ইফেক্ট সমেত ছবি গ্রহণযোগ্য নয়। এই ছবিই চূড়ান্ত ভর্তিতে ব্যবহৃত হবে।
৩. প্রশ্নপত্রের ভাষা: বাংলা নাকি ইংরেজি?
পরীক্ষার প্রশ্নপত্র বাংলা অথবা ইংরেজি—যেকোনো একটি ভাষায় দেওয়ার সুযোগ রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী ভাষা নির্বাচন করুন।
৪. কোটা তথ্য জমা দিন
যদি আপনি কোনো কোটার আওতায় পড়েন (মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী ইত্যাদি), তাহলে সংশ্লিষ্ট কোটা নির্বাচন করে প্রমাণপত্র আপলোড করুন।
- ফাইল সাইজ: সর্বোচ্চ ১ MB
- ফরম্যাট: একক JPG বা PDF
৫. লাইভ সেলফি জমা দিতে হবে
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্মার্ট ভেরিফিকেশন সিস্টেম চালু করেছে। এর জন্য “RU Admission” মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।
ওয়েবসাইটে দেওয়া QR কোড স্ক্যান করে অ্যাপটি ইনস্টল করুন এবং নির্দেশনা অনুসরণ করে লাইভ সেলফি আপলোড করুন। এটি নকল আবেদন ও প্রক্সি প্রতিরোধে সহায়ক হবে।
৬. ইউনিট নির্বাচন ও ফি পরিশোধ
আপনার যোগ্যতা অনুযায়ী কোন ইউনিটে আবেদন করতে পারবেন, সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে তা দেখাবে। পছন্দের ইউনিটে “Apply Now” ক্লিক করুন এবং পরীক্ষা কেন্দ্র/জোন (রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, বরিশাল) নির্বাচন করুন।
ফি পরিশোধ: bKash বা Rocket-এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন এবং পেমেন্ট স্লিপ ডাউনলোড করে সংরক্ষণ করুন।

Source Credit: https://admission.ru.ac.bd/
Rajshahi University Subject List – রাজশাহী বিশ্ববিদ্যালয় বিষয় তালিকা
- ইউনিট A (কলা, সামাজিক বিজ্ঞান, আইন, চারুকলা): বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, আইন, সমাজবিজ্ঞান (১০৬১ আসন)।
- ইউনিট B (ব্যবসায় শিক্ষা): হিসাববিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স (৮২০ আসন)।
- ইউনিট C (বিজ্ঞান, প্রকৌশল, কৃষি): পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, কৃষি (২৪৪২ আসন)।
Exam Pattern & Marks Distribution – পরীক্ষার ধরন ও নম্বর বণ্টন
A ইউনিট
( কলা অনুষদ, আইন অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)
| পরীক্ষার বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
| বাংলা | ৩৫ | ২৮ |
| ইংরেজি | ৩৫ | ২৮ |
| সাধারণ জ্ঞান | ৩০ | ২৪ |
| মোট | ১০০ | ৮০ |
B ইউনিট
( বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ)
বাণিজ্য গ্রুপ
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা | ১০ |
| ইংরেজি | ২৫ |
| ব্যাবসায় সংঘঠন ও বাবস্থাপনা | ২৫ |
| হিসাব বিজ্ঞান | ২৫ |
| ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা অথবা উৎপাদন ও বিপণন | ১৫ |
| মোট | ১০০ |
অ-বাণিজ্য গ্রুপ ( বিজ্ঞান ও মানবিক)
| পরীক্ষার বিষয় | নম্বর |
| বাংলা | ১০ |
| ইংরেজি | ২৫ |
| সাধারণ জ্ঞান | ৫০ |
| আইসিটি | ১৫ |
| মোট | ১০০ |
C ইউনিট
( বিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদ, প্রকৌশল অনুষদ, ভূ-বিজ্ঞান অনুষদ এবং ফিশারীজ অনুষদ)
বিজ্ঞান গ্রুপ
| বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
| পদার্থ (আবশ্যিক) | ২৫ | ৩১.২৫ |
| রসায়ন (আবশ্যিক) | ২৫ | ৩১.২৫ |
| আইসিটি (আবশ্যিক) | ৫ | ৬.২৫ |
| গণিত (ঐচ্ছিক) | ২৫* | ৩১.২৫* |
| জীববিদ্যা (ঐচ্ছিক) | ২৫* | ৩১.২৫* |
| জীববিদ্যা + গণিত (ঐচ্ছিক) | ১৩+১২* | ৩১.২৫* |
| মোট | ৮০ | ১০০ |
অ-বিজ্ঞান গ্রুপ (মানবিক, বাণিজ্য ইত্যাদি)
| পরীক্ষার বিষয় | নম্বর | প্রশ্ন সংখ্যা |
| বাংলা | ৩১.২৫ | ২৫ |
| ইংরেজি | ৩১.২৫ | ২৫ |
| সাধারণ জ্ঞান ভূগোল/মনোবিজ্ঞান | ৩৭.৫০ | ৩০ |
| মোট | ১০০ | ৮০ |
Rajshahi University Result – রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল
ফলাফল পরীক্ষার এক সপ্তাহের মধ্যে admission.ru.ac.bd-এ প্রকাশিত হবে। চেক করার ধাপ:
- ওয়েবসাইটে লগইন করুন।
- এসএমএস: RU <ইউনিট> <রোল> লিখে ১৬৩২১-এ পাঠান।
- মেধা তালিকা ও ওয়েটিং লিস্ট দেখুন।
সফল প্রার্থীদের Student Information Form (SIF) পূরণ করে ভর্তি চূড়ান্ত করতে হবে।
Frequently Asked Questions (FAQs)
- রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন কবে শুরু?
প্রাথমিক: ২৭ জানুয়ারি ২০২৫, চূড়ান্ত: ১১ ফেব্রুয়ারি ২০২৫।৮০০ টাকা। - প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করব?
admission.ru.ac.bd (রাজশাহী) - পাস নম্বর কত?
রাজশাহী: ৪০/১০০

Pingback: CU Admission Circular 2025- ভরতি, রেজাল্ট , সাবজেক্ট । admission.cu.ac.bd
Pingback: Jahangirnagar University Admission Circular 2025 – juniv-admission.org
Pingback: MIST Admission Circular 2025 – ভর্তি প্রক্রিয়া, শর্তাবলী, ফি ও পরীক্ষার তারিখ
Pingback: Khulna University Admission Circular 2025-2026| ku.ac.bd
Pingback: BUP Admission Circular 2025-26 | admission.bup.edu.bd
Pingback: RU Admission Notice -রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ
Pingback: BUET Admission 2025-26 - ভর্তির নতুন নিয়ম, সিট সংখ্যা ও যোগ্যতা (buet.ac.bd)
Pingback: Medical Admission Circular 2025-26-আবেদন,যোগ্যতা ও পরীক্ষার তারিখ