Campus News

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু আজ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ | ১০:৩০ 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ ১৫ ডিসেম্বর থেকে। আবেদনকারী শিক্ষার্থীরা ju-admission.org ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আগামী ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র ডাউনলোডের নিয়ম

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, Jahangirnagar University Admission Admit Card Download শুধুমাত্র তারাই করতে পারবেন , যারা সফলভাবে অনলাইন আবেদন সম্পন্ন করেছেন এবং ফি পরিশোধ করেছেন। প্রতিটি ইউনিটের জন্য আলাদা আলাদা প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। কিভাবে করবেন ,এক নজরে দেখে নিনঃ

১. ওয়েবসাইটে প্রবেশ করুন: ju-admission.org ওয়েবসাইটে যান ২. লগইন করুন: আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন ৩. ইউনিট নির্বাচন করুন: “You Applied Units” বিকল্পে গিয়ে আপনার ইউনিট নির্বাচন করুন ৪. অ্যাডমিট কার্ড ডাউনলোড: “Admit Card Download” বাটনে ক্লিক করুন ৫. প্রিন্ট করুন: ডাউনলোড করা প্রবেশপত্র A4 সাইজ পেপারে রঙিন প্রিন্ট করুন

গুরুত্বপূর্ণ: একাধিক ইউনিটে আবেদন করলে প্রতিটি ইউনিটের জন্য আলাদা প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে হবে।

ভর্তি পরীক্ষার সময়সূচী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুক্রবার, শনিবার এবং সরকারি ছুটির দিন পরীক্ষা হবে না।

সম্ভাব্য ইউনিট ভিত্তিক পরীক্ষার তারিখ:

ইউনিট অনুষদ/বিভাগ সম্ভাব্য তারিখ
A Unit গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ, IIT ডিসেম্বর ২১-২২
B Unit সামাজিক বিজ্ঞান অনুষদ ডিসেম্বর ২৩-২৪
C Unit কলা ও মানবিক অনুষদ ডিসেম্বর ২৫-২৬
C1 Unit নাটক ও নাট্যতত্ত্ব, চারুকলা ডিসেম্বর ২৩, ৩০-৩১
D Unit জীববিজ্ঞান অনুষদ ডিসেম্বর ২৮-২৯
E Unit ব্যবসায় শিক্ষা অনুষদ ডিসেম্বর ২৯-৩০
IBA-JU ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট ডিসেম্বর ৩১

বিশেষ দ্রষ্টব্য: C1 ইউনিটের ব্যবহারিক পরীক্ষা ৩০, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্র ও আসন বিন্যাস

এবছর সব ভর্তি পরীক্ষা শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (সাভার, ঢাকা) অনুষ্ঠিত হবে। অন্যান্য বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে।

  • প্রতিটি ইউনিটের পরীক্ষার ২-৩ দিন আগে আসন পরিকল্পনা প্রকাশিত হবে
  • ju-admission.org ওয়েবসাইটে আপনার রোল নম্বর দিয়ে চেক করুন
  • ভবনের নাম, কক্ষ নম্বর এবং আসন নম্বর জানতে পারবেন
  • SMS এর মাধ্যমেও আসন পরিকল্পনার তথ্য পাঠানো হবে

Exam Types:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে।

পরীক্ষার বিস্তারিত:

  • পরীক্ষার মোট নম্বর: ১০০
  • লিখিত পরীক্ষা: ৮০ নম্বর (MCQ)
  • GPA ভিত্তিক নম্বর: ২০ নম্বর
  • পরীক্ষার সময়: ৫৫ মিনিট + OMR শিট পূরণের জন্য ৫ মিনিট
  • নেগেটিভ মার্কিং: প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে
  • পাস মার্ক: ন্যূনতম ৩৩% (প্রায় ২৬ নম্বর)

পরীক্ষার দিন  বাধ্যতামূলকভাবে যা আনতে হবে :

✅ প্রিন্ট করা প্রবেশপত্র (রঙিন)
✅ এসএসসি/সমমান রেজিস্ট্রেশন কার্ড (অরিজিনাল)
✅ এইচএসসি/সমমান রেজিস্ট্রেশন কার্ড (অরিজিনাল)

নিষিদ্ধ:

❌ ক্যালকুলেটর
❌ মোবাইল ফোন
❌ স্মার্টওয়াচ বা যেকোনো ঘড়ি

ফলাফল চেকের পদ্ধতি:

  • ওয়েবসাইট: ju-admission.org এ গিয়ে রোল নম্বর দিয়ে চেক করুন
  • SMS: JU<space>R<space>Roll নম্বর লিখে ৩৬৯০ নম্বরে পাঠান

হেল্পলাইন নম্বর:

  • ০১৩২৭৩৬১৮০১
  • ০১৭৫৩৯৮৭২৭৭
  • ০১৭৮০০৫৬০৭৭
  • ০১৮৫০৮৭৭৩৩৩

সেবা সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত

অফিসিয়াল ওয়েবসাইট:

 

#জাহাঙ্গীরনগর_বিশ্ববিদ্যালয় #জাবি_ভর্তি_২০২৫ #JU_Admission #ভর্তি_পরীক্ষা

সূত্র: ju-admission.org এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Privacy Policy About Us