আজই শেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন – বড় সিদ্ধান্তে কোটা বাতিল
universityadmissioninfo.com, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়প্রকাশিত: ১৫ ডিসেম্বর, ২০২৫ | ১১:১৫ পূর্বাহ্ণ
-+
২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আজ সোমবার (১৬ ডিসেম্বর) শেষ হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে আর সুযোগ পাওয়া যাবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিকে এবছর ভর্তি নীতিতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য থাকা ‘পোষ্য’ কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। একই সঙ্গে সব ইউনিটে আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ কমানো এবং যেসব বিভাগে বেশি আসন ছিল, সেগুলো সর্বোচ্চ ১০০ আসনে সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবেদন ও ফি সংক্রান্ত তথ্য :গত ১ ডিসেম্বর থেকে ভর্তি আবেদন শুরু হয়। তবে যারা আজ আবেদন করবেন, তারা ১৭ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ১,০০০ টাকা আবেদন ফি জমা দিতে পারবেন।
পোষ্য কোটা পুরোপুরি বাদ
নতুন শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা আর থাকছে না। তবে ভর্তি প্রক্রিয়ায় মোট ৯টি কোটা বহাল থাকবে, যার মধ্যে রয়েছে – মুক্তিযোদ্ধা সন্তান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, পার্বত্য চট্টগ্রামের বাঙালি, শারীরিক প্রতিবন্ধী, বিকেএসপি ও পেশাদার খেলোয়াড়, দলিত শিক্ষার্থীসহ নির্ধারিত অন্যান্য কোটা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
ভর্তি পরীক্ষার সংশোধিত সময়সূচি
-
২ জানুয়ারি: ‘এ’ ইউনিট
-
৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট
-
৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট
-
১০ জানুয়ারি: ‘বি’ ইউনিট
উপ-ইউনিট পরীক্ষার সময়সূচি—
-
৫ জানুয়ারি: ডি–১ (শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান)
-
৭ জানুয়ারি: বি–১
-
৮ জানুয়ারি: বি–২
ইউনিটভিত্তিক ন্যূনতম যোগ্যতা (সংক্ষেপ)
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ফল বিপর্যয়ের বিষয়টি বিবেচনায় রেখে সব ইউনিটে গত বছরের তুলনায় ০.৫ জিপিএ ছাড় দেওয়া হয়েছে।
-
এ ইউনিট: HSC ২০২৫ → SSC 4.00 + HSC 3.00 = মোট 8.00
HSC ২০২৪ → SSC 4.00 + HSC 3.50 = মোট 8.50
-
বি ইউনিট (কলা ও মানবিক):
-
মানবিক → মোট GPA 7.00
-
বিজ্ঞান/ব্যবসায় শিক্ষা → 7.50
-
-
সি ইউনিট (ব্যবসায় প্রশাসন):
-
মোট GPA 7.50
-
-
ডি ইউনিট (সমন্বিত):
-
সব শাখা → মোট GPA 7.00
-
