Campus News

গুচ্ছ ভর্তি আবেদন ২০২৫- আবেদনের সময় শেষ হচ্ছে আগামীকাল (২৪ ডিসেম্বর)

১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত গুচ্ছ ভর্তি আবেদন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে । হাতে আর মাত্র একদিন সময়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে এই অনলাইন আবেদন প্রক্রিয়া। যারা এখনো আবেদন করেননি, তাদের দ্রুত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

একনজরে হাইলাইটস:

  • শেষ সুযোগ: আগামীকাল ২৪ ডিসেম্বর, বুধবার।

  • সময়সীমা: রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

  • মোট বিশ্ববিদ্যালয়: ২৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়।

  • সতর্কতা: শেষ সময়ে সার্ভার জ্যাম হতে পারে।

গুচ্ছ ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও সময়সূচি

শিক্ষার্থীদের সুবিধার্থে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখ এবং তথ্যের একটি তালিকা নিচে দেওয়া হলো। একনজরে দেখে নিন আপনার প্রয়োজনীয় তথ্যগুলো:

তথ্যের বিষয় বিস্তারিত 
আবেদনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর, ২০২৫ (বুধবার)
আবেদন ওয়েবসাইট https://gstadmission.ac.bd/
আবেদন ফি পরিশোধ ২৪ ডিসেম্বর, ২০২৫
ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে
প্রবেশপত্র ডাউনলোড পরীক্ষার কয়েক দিন আগে শুরু হবে

অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, আবেদনের শেষ দিনে হাজার হাজার শিক্ষার্থী একসাথে ওয়েবসাইটে প্রবেশ করার ফলে সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে। এতে ওয়েবসাইট ধীরগতি হয়ে যায় বা পেমেন্ট গেটওয়েতে সমস্যা দেখা দিতে পারে। জিএসটি টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে বারবার শিক্ষার্থীদের শেষ সময়ের জন্য অপেক্ষা না করে, আজ রাতের মধ্যে অথবা আগামীকাল দুপুরের আগেই আবেদন ও পেমেন্ট সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

যোগ্যতা ও সিলেকশন পদ্ধতি

এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের শীর্ষ ১৯টি বিদ্যাপীঠ। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা – তিনটি ইউনিটে আলাদাভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময় শিক্ষার্থীদের ছবি ও তথ্য সতর্কতার সাথে যাচাই করার অনুরোধ জানানো হয়েছে, কারণ ভুল তথ্য দিলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে।

 বিস্তারিত GST official website এ আছে এবং আপনার সুবিধার জন্য এখানে আবেদনের PDF guideline দেয়া হোল :

Downloadable PDF Button PNG File | PNG All

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Privacy Policy About Us