University Admission

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (DCU) প্রতিষ্ঠায় ৭ কলেজে আসছে একক ভর্তি পরীক্ষা | প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে ভর্তি আবেদন শুরু

DCU Admission ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি ২০২৬ নিয়ে উচ্চশিক্ষায় বড় পরিবর্তনের ঘোষণা এসেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬’ কার্যকর হওয়ায় রাজধানীর সাতটি সরকারি কলেজকে নিয়ে গঠিত হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো। সমন্বিত ভর্তি পরীক্ষা ও একাডেমিক ব্যবস্থার আওতায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

 

                                          QUICK INFO

তথ্য বিস্তারিত
আবেদন শুরু ১৪ জানুয়ারি ২০২৬ (মঙ্গলবার)
আবেদনের শেষ তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, রাত ১১:৫৯
পরীক্ষার তারিখ ৪ এপ্রিল ২০২৬
টেকনোলজি ইউনিট সময় সকাল ১১:০০ – দুপুর ১২:৩০
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট সময় বিকাল ৩:০০ – বিকাল ৪:০০
অধিভুক্ত কলেজ ৭টি সরকারি কলেজ
আবেদন ওয়েবসাইট collegeadmission.eis.du.ac.bd

 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতাভুক্ত কলেজসমূহ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ যুক্ত করা হয়েছে। এসব কলেজ আগে আলাদা প্রশাসনিক কাঠামোর অধীনে পরিচালিত হলেও এখন একটি সমন্বিত বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত হলো।

নতুন কাঠামো অনুযায়ী কলেজগুলো ‘অ্যাফিলিয়েটেড কলেজ’ হিসেবে থাকবে এবং তাদের ঐতিহ্য ও সম্পত্তির অধিকার বহাল থাকবে। তবে ভর্তি, পরীক্ষা ও মূল্যায়ন হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে।

ভর্তি যোগ্যতা ও মেধাভিত্তিক নির্বাচন

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি ২০২৬–এ শিক্ষার্থী নির্বাচন করা হবে সম্পূর্ণ মেধাভিত্তিক পদ্ধতিতে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রাথমিকভাবে বিবেচনায় নেওয়া হবে এবং এরপর একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।

আগের মতো কলেজভিত্তিক আলাদা ভর্তি প্রক্রিয়ার পরিবর্তে এবার একটি অভিন্ন নিয়মে সব শিক্ষার্থী ভর্তি সুযোগ পাবে। এতে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।

ঢাবি প্রযুক্তি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিট: ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজসমূহের ‘প্রযুক্তি ইউনিট’ এবং ‘গার্হস্থ্য অর্থনীতি ইউনিট’-এর ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে।

DCU Admission Dates -সময়সূচি

ইউনিটের নাম আবেদনের সময়সীমা ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
গার্হস্থ্য অর্থনীতি ইউনিট ১৪ জানুয়ারি – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪ এপ্রিল ২০২৬ (দুপুর ৩:০০টা – ৪:০০টা)
প্রযুক্তি ইউনিট ১৪ জানুয়ারি – ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪ এপ্রিল ২০২৬ (সকাল ১১:০০টা – ১২:৩০টা)

পরীক্ষা, মূল্যায়ন ও একাডেমিক কাঠামো

নতুন অধ্যাদেশ অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রম, পরীক্ষা এবং মূল্যায়ন একক সময়সূচি ও নিয়মে পরিচালিত হবে। বিশ্ববিদ্যালয়ের অধীনে আলাদা আলাদা স্কুল গঠন করা হবে, যেখানে কলা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে।

এছাড়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালুর পরিকল্পনাও রয়েছে, যা আগে এসব কলেজে সীমিত ছিল।

প্রশাসনিক কাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা

এই বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রপতি হবেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং সিনেট মনোনীত প্যানেল থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম নিয়মিত তদারকি করবে।

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনার পাশাপাশি অস্থায়ীভাবে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে কার্যক্রম পরিচালিত হবে। আবাসিক হল, শিক্ষার্থী সংসদ নির্বাচন ও সহশিক্ষা কার্যক্রমের ব্যবস্থাও রাখা হয়েছে।


১.টেকনোলজি ও গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে আবেদন কবে শুরু হয়েছে?
উঃ ১৪ জানুয়ারি ২০২৬ বিকাল ৪টা থেকে আবেদন শুরু হয়েছে এবং চলবে ২৮ ফেব্রুয়ারি রাত ১১:৫৯ পর্যন্ত।

২. ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে?
উঃ টেকনোলজি ইউনিট: ৪ এপ্রিল ২০২৬, সকাল ১১:০০ – দুপুর ১২:৩০। গার্হস্থ্য অর্থনীতি ইউনিট: ৪ এপ্রিল ২০২৬, বিকাল ৩:০০ – বিকাল ৪:০০।

৩. আবেদনের জন্য কী কী প্রয়োজন?
উঃ এইচএসসি ও এসএসসির রোল নম্বর, ব্যক্তিগত মোবাইল নম্বর, ইমেইল আইডি, সঠিক মাপের ছবি (৪৬০-৪৮০×৬০০-৬২০ পিক্সেল, ৩০-২০০ KB, .jpg/.jpeg) এবং অভিভাবকের তথ্য।

৪. ফি পরিশোধের মাধ্যম কী কী?
উঃ মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড এবং সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করা যাবে।

৫. DCU-তে কি গবেষণার সুযোগ থাকবে?
উঃ হ্যাঁ, কেন্দ্রীয়ভাবে এমফিল ও পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে এবং আধুনিক গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।

৮. আবেদনের অফিশিয়াল ওয়েবসাইট কোনটি?
উঃ collegeadmission.eis.du.ac.bd


ভর্তি সংক্রান্ত সব আপডেট সবার আগে পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন:

University Admission Info: স্বপ্ন যেখানে পাবলিক বিশ্ববিদ্যালয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Privacy Policy About Us