বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক নিয়োগ ২০২৬ সার্কুলার – আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী (Army Sainik Job Circular 2026)
বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Army Sainik Job Circular 2026) প্রকাশ করেছে। দেশের দেশপ্রেমিক ও সাহসী তরুণ-তরুণীদের জন্য এটি স্বপ্নের ক্যারিয়ার গড়ার সুযোগ। আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের নাম | বিস্তারিত |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ সেনাবাহিনী (Bangladesh Army) |
| পদের নাম | সৈনিক (Sainik) |
| বিজ্ঞপ্তি প্রকাশের সূত্র | দৈনিক নয়া দিগন্ত (২৫ নভেম্বর ২০২৫) |
| আবেদন শুরু | ০৪ ডিসেম্বর ২০২৫ |
| আবেদনের শেষ তারিখ | ২৫ জানুয়ারি ২০২৬ |
| শিক্ষাগত যোগ্যতা | এসএসসি / সমমান (ন্যূনতম জিপিএ ৩.০০) |
| বয়সসীমা | ১৭ থেকে ২৩ বছর (পদভেদে) |
| আবেদন ফি | ৩০০ টাকা |
| আবেদন লিংক | join.army.mil.bd |
আবেদনের যোগ্যতা (শারীরিক ও শিক্ষাগত)
সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিতে হলে প্রার্থীদের নির্দিষ্ট শারীরিক ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। নিচে বিস্তারিত দেওয়া হলো:
১. শিক্ষাগত যোগ্যতা
-
সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
-
কারিগরি ট্রেড: বিজ্ঞান বিভাগ/ভোকেশনাল থেকে এসএসসি/সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০ পেতে হবে।
২. শারীরিক যোগ্যতা (ন্যূনতম)
| বিবরণ | পুরুষ প্রার্থী | মহিলা প্রার্থী |
| উচ্চতা | ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি) | ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) |
| ওজন | ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড) | ৪৭ কেজি (১০৪ পাউন্ড) |
| বুক | স্বাভাবিক ৩০”, স্ফীত ৩২” | স্বাভাবিক ২৮”, স্ফীত ৩০” |
| চোখ | ৬/৬ স্বাভাবিক দৃষ্টি | ৬/৬ স্বাভাবিক দৃষ্টি |
বিদ্র: ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতায় বিশেষ ছাড় রয়েছে।
সেনাবাহিনী সৈনিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ – Official Circular Image

Official Circular Image
অনলাইনে আবেদন করার নিয়ম (Step-by-Step)
আগ্রহী প্রার্থীদের টেলিটক এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। নিচের ধাপগুলো অনুসরণ করুন:
-
প্রথমে ভিজিট করুন: অনলাইনে https://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে
-
হোমপেইজ থেকে “Application Form” অপশনে ক্লিক করুন।
-
আপনার এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের সাল দিয়ে “Next” এ ক্লিক করুন।
-
সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করুন এবং ৩০০x৩০০ পিক্সেল রঙিন ছবি ও ৩০০x৮০ পিক্সেল স্বাক্ষর আপলোড করুন।
-
শেষে “Submit” বাটনে ক্লিক করে “Applicant’s Copy” ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম (SMS Format)
আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড সিম থেকে ৩০০ টাকা ফি জমা দিতে হবে।
১ম SMS (আবেদন কনফার্ম করতে):
মেসেজ অপশনে গিয়ে লিখুন:
SAINIK <space> UserID
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: SAINIK DEFABC
২য় SMS (ফি জমা দিতে):
ফিরতি মেসেজে একটি PIN নম্বর পাবেন। সেটি দিয়ে লিখুন:
SAINIK <space> YES <space> PIN
পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণ: SAINIK YES 12345678
পেমেন্ট সফল হলে আপনি একটি User ID এবং Password পাবেন, যা প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের জন্য সংরক্ষণ করতে হবে।
ইউজার আইডি বা পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
-
User ID জানা থাকলে:
SAINIK <space> HELP <space> USER <space> User IDলিখে 16222 তে পাঠান। -
PIN জানা থাকলে:
SAINIK <space> HELP <space> PIN <space> PIN Noলিখে 16222 তে পাঠান।
🔗 Apply Online Link: https://www.army.mil.bd/
Admit Card Download: [ Will Announce Later]
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. সৈনিক পদে আবেদনের শেষ তারিখ কবে?
আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
২. আবেদন ফি কত টাকা?
আবেদন ফি বাবদ ৩০০ টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে।
৩. এসএসসি জিপিএ কত লাগবে?
সাধারণ এবং কারিগরি উভয় ট্রেডেই ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
৪. বিবাহিতরা কি আবেদন করতে পারবে?
না, শুধুমাত্র অবিবাহিত প্রার্থীরাই সৈনিক পদে আবেদন করতে পারবেন। তালাকপ্রাপ্তরাও অযোগ্য বলে বিবেচিত হবেন।
সতর্কতা: সেনাবাহিনীতে ভর্তির জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। সম্পূর্ণ মেধার ভিত্তিতে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়। প্রতারক চক্র থেকে সাবধান থাকুন।
