জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স (প্রফেশনাল) ভর্তির আবেদনের সময় বাড়ল – NU Masters Professional Admission 2026
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য সুখবর। ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আগ্রহী প্রার্থীরা এখন আগামী ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী নিচের কোর্সগুলোতে আবেদনের সময় বাড়ানো হয়েছে:
-
এলএলবি ১ম পর্ব (২০২৫-২৬)
-
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন জার্নালিজম (২০২৫-২৬)
-
পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি এন্ড ইনফরমেশন সায়েন্স (২০২৫-২৬)
-
এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (২০২৪-২৫)
-
এমবিএ ইন ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি (২০২৪-২৫)
নতুন সময়সূচি একনজরে :
| S.L | Details | Date |
| 1. | অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও প্রিন্ট কপি সংগ্রহের শেষ তারিখ | ২৪/১২/২০২৫ |
| 2. | আবেদন ফি বাবদ ৬০০/- টাকা জমা দেওয়ার শেষ তারিখ | ৩০/১২/২০২৫ |
| 3. | কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করার শেষ তারিখ | ০৫/০১/২০২৬ |
| 4. | এই শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ | ২৫/০১/২০২৬ |
প্রাথমিক আবেদন ফি বাবদ ৬০০/- (ছয়শত) টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে। উল্লেখ্য, গত ১৯/১১/২০২৫ তারিখে প্রকাশিত মূল ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য সকল শর্ত ও নিয়মাবলী অপরিবর্তিত থাকবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হবে।
আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশনে পাওয়া যাবে।
