Nursing Admission 2026 বিজ্ঞপ্তি – ফেব্রুয়ারিতে প্রকাশের সম্ভাবনা
বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি আগামী ফেব্রুয়ারি ২০২৬-এ প্রকাশিত হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। গত বছরের তথ্য অনুযায়ী, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সময়সূচি
গত বছরের তথ্যের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের সম্ভাব্য সময়সূচি:
- আবেদন শুরু: ১৩ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ১২ মার্চ ২০২৬
- ফি জমার শেষ সময়: ১৩ মার্চ ২০২৬
- অ্যাডমিট কার্ড ডাউনলোড: এপ্রিল ২০২৬ থেকে
- ভর্তি পরীক্ষা: মে ২০২৬ (সম্ভাব্য)
Eligibility:
বিএসসি ইন নার্সিং:
- বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাস
- মোট জিপিএ ৭.০০ বা তার বেশি
- এইচএসসি জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০
- এইচএসসি পাশের বছর: ২০২৩, ২০২৪ বা ২০২৫
ডিপ্লোমা কোর্স:
- যে কোনো বিভাগ থেকে আবেদন করা যাবে
- মোট জিপিএ ৬.০০ বা তার বেশি
- প্রতিটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০
আসন সংখ্যা
গত বছরের তথ্য অনুযায়ী:
- বিএসসি ইন নার্সিং: ১,২৮০টি আসন
- ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি: ২,৭৮০টি আসন
- ডিপ্লোমা ইন মিডওয়াইফারি: ১,৮২৫টি আসন
আবেদন ফি
- বিএসসি ইন নার্সিং: ৭০০ টাকা
- ডিপ্লোমা কোর্স: ৫০০ টাকা
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে bnmc.teletalk.com.bd এর মাধ্যমে সম্পন্ন করতে হবে। ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ১ঘণ্টার জন্য ১০০ নম্বরের হবে। পাশ নম্বর ৪০।
শিক্ষার্থীদের উচিত সরকারি ওয়েবসাইট www.bnmc.gov.bd এবং www.dgnm.gov.bd নিয়মিত চেক করা এবং সঠিক বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করা।
