MIST ভর্তি 2025 – স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে যোগ্যতা যাচাই শুরু
মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (MIST)-এর ২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে যোগ্যতা যাচাই (Eligibility Check) প্রক্রিয়া চালু করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) মিস্টের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ সুবিধা সক্রিয় করা হয়। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এখন আবেদন করার আগে নিজেদের যোগ্যতা যাচাই করতে পারছেন।
ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে দেখা যায়, শিক্ষার্থীদের নির্ধারিত ঘরে ইউজার আইডি প্রদান করে সার্চ অপশনে ক্লিক করলে ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কে প্রাথমিক তথ্য জানা যাচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি মূলত ভর্তি আবেদন প্রক্রিয়ার পূর্বপ্রস্তুতি হিসেবে চালু করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা আগেই জানতে পারেন তারা আবেদন করতে করতে পারবে কি না ।
এদিকে ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, MIST ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (Admit Card) শিগগিরই অনলাইনে প্রকাশ করা হবে। যোগ্যতা যাচাই কার্যক্রম চালু হওয়ায় খুব শিগগিরই মিস্ট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশ করা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, MIST দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ায় প্রতি বছর ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। ফলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নিয়মিতভাবে মিস্টের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট যোগ্যতা যাচাই করার mist.ac.bd/notice
